বেবিচকে সপ্তাহে একদিন অফিস করবেন বিমানমন্ত্রী
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর খাতকে আরো গতিশীল করতে সপ্তাহে একদিন অফিস করার পরিকল্পনা নিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বেবিচক সূত্র জানায়, মন্ত্রীর নিয়মিত অফিস করার জন্য সংস্থাটির সদর দপ্তরের ষষ্ঠ তলায় একটি পৃথক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে। আর প্রয়োজনীয় আসবাব, দাপ্তরিক সুবিধা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বিমানমন্ত্রী জানিয়েছিলেন, কাজের সুবিধার্থে প্রতি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বেবিচক অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে তার। এর মাধ্যমে মন্ত্রণালয়, বেবিচক ও বিমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মন্ত্রীর নিয়মিত উপস্থিতি বিমানবন্দর উন্নয়ন, তৃতীয় টার্মিনাল, বিমান নিরাপত্তা, ফ্লাইট পরিচালনা, অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি তদারকিতে সহায়ক হবে। তারা মনে করছেন, মাঠপর্যায়ে সরাসরি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমবে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও গতি আসবে। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা বাড়বে।
বেবিচকে বিমানমন্ত্রীর এই নিয়মিত অফিস ব্যবস্থা দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রমে নতুন ধরনের সমন্বিত ব্যবস্থাপনার সূচনা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল