ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থা(ট্রাঃ)এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ রাত ১১:২২

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দ্বিতীয় তলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে মহাসচিব পদে রদবদলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকি।

সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্যে চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম বিগত মাসের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত বাস্তবায়নের নানা অসঙ্গতি তুলে ধরে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন। এর প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে তৎকালীন মহাসচিব মো. শোয়েব রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত করা হয়। একই সাথে নির্বাহী পরিষদের একক সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ঈশিতা হাসানকে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের অনুমোদন দেওয়া হয়। এতে আবুল কেরামত জুনায়েদকে যুগ্ম মহাসচিব এবং মো. জাহিদুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি আব্দুল কুদ্দুস ঢালীকে আহ্বায়ক এবং মো. দুলাল হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার এক মাসের মেয়াদী আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির নতুন স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জরুরি এই পূর্ণাঙ্গ সভায় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, এইচ এম দুলাল, সৈয়দ ওমর ফারুক, আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্ম মহাসচিব শওকত আলী, হাসান আলী, ঢাকা বিভাগীয় সভাপতি মো. সোহাগ ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামসহ প্রচার ও প্রকাশনা, দপ্তর, গবেষণা, স্বাস্থ্য, সংস্কৃতি ও বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন