বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মায়ানমারের ১ নাগরিককে আটক করেছে বিজিবি।
জানা গেছে, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সীমান্তবর্তী মৌলভীবাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে রাত সোয়া ১ টার দিকে বিজিবি সদস্যরা ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা বহন করা অবস্থায় মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। পরে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ফাঁকা ফায়ার করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি বস্তার ভেতর থেকে বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাটে সর্বমোট ৪ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, মাদক ও অস্ত্রের একটি বড় চালান মায়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে লেদা বিওপির এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে লেদা খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মায়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকাযোগে ৩ জন মাদক কারবারিকে প্রবেশ করতে দেখা যায়। পরে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা ইয়াবার চালান ফেলে নৌকাযোগে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট মাছের ঝুড়ির ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অপর একটি দল নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে মাদক পাচারকারীরা প্রবেশের সময় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবি টহলদল মোঃ শাহ আলম (৫০) নামে একজন মায়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল