ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে ওমানের কাতারে রাখছে স্কটল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ২:৫৯

ক’দিন পরই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা। মারমার-কাটকাট সংস্করণে মাঠের লড়াইয়ের আগে নিজেদের শক্তি ও সামর্থ্য এক দল অন্য দলের সঙ্গে মেপে নিচ্ছেন। এখন চলছে কথার লড়াইয়ের মনস্তাত্ত্বিক খেলা।

দুদিন আগে পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা বলেছিলেন, সাকিবদের ঘূর্ণি ভয় পায় না তারা। এবার স্কটিশ কোচ শেন বার্জার জানালেন, তারা অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশকে ওমান বা পাপুয়া নিউ গিনির কাতারেই রাখছেন। তবে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষেও তাদের লক্ষ্য জয়।

স্কটল্যান্ডের কোচ শেন বার্জার বলেন, ‘গ্রুপ পর্বের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি (পাপুয়া নিউগিনি) বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের দিকে তেড়ে আসবে (জয়ের জন্য)। তবে আমরা তাদের সবার জন্যই হব সবচেয়ে বড় ম্যাচ। আমরা প্রস্তুত।’

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী স্কটিশ কোচ শেন বার্জার।

নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ বার্গারকে সাহস যোগাচ্ছে গেল এক মাসে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। আর সেই জয়ের ধারায় বিশ্বকাপেও ভালো করবে স্কটল্যান্ড বলে বিশ্বাস সাবেক দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভালো রেকর্ড আছে স্কটিশদের। নেদারল্যান্ডের মাটিতে একমাত্র মুখোমুখি দেখায় ৩৪ রানে বড় জয় পেয়েছিল বেরিংটন-ড্রুমন্ডরা।

তবে স্কটিশ কোচের টি-টোয়েন্টিতে বড় দল ছোট দলের পার্থক্য দেখছেন না। তিনি বলেন, ‘আমরা জানি আমরা যদি সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। ভালো খেলতে পারলে বিষয়টি খুবই সহজ হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে বড় দলের সঙ্গে ছোট দলের খুব একটা পার্থক্য থাকে না। আমাদের শিবিরে কেমন ক্রিকেটার আছে তা আমরা জানি। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকে হারাতে পারি, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউ গিনি যেই হোক।’

আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের পর্দা ওঠার দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-সাকিবরা। পরে ‘বি’ গ্রুপের অন্য দুই দল ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে স্কটিশরা। গ্রুপ পর্বের সেরা দুইয়ে থাকতে পারলে সুপার টুয়েলেভে উঠবে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে বাদ পড়া দলটি।

প্রীতি / প্রীতি

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি