ঢাকা কলেজে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনার
থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে বাহক শনাক্তকরণের লক্ষ্যে ঢাকা কলেজে থ্যালাসেমিয়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (BTPWA) উদ্যোগে এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কামরুন নাহার মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসরিন ফেরদৌসী ও সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহিন ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ , আকতারুজ্জামান,
গনিত বিভাগ সম্পাদক,শিক্ষক পরিষদ,ঢাকা কলেজ,অধ্যাপক লুৎফুন্নাহার, দর্শন বিভাগ, ঢাকা কলেজ এনসিসি ব্যাংকের এ.কে.এম. জাহিদুল আলম,এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ অপারেশনস ,ফিন্যানশিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজমুদার।
স্বাগত বক্তব্যে কামরুন নাহার মুকুল বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। বাহক-বাহক বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। দেশে ৭০ হাজারেরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে থ্যালাসেমিয়ার বাহক শনাক্তের লক্ষ্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন। তিনি থ্যালাসেমিয়ার ভয়াবহতা, রোগটির চিকিৎসার ব্যয় এবং প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অধ্যাপক ডা. মো. বেলায়েত হোসেন বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক শনাক্ত করা এবং বাহক-বাহক বিয়ে এড়িয়ে চলা থ্যালাসেমিয়া প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের বোঝা থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।
সেমিনারে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত ও সচেতন করতে মূল প্রবন্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, অধিকাংশ থ্যালাসেমিয়া বাহক নিজের অজান্তেই শরীরে এ রোগের জিন বহন করেন এবং বাহক হওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ থাকে না। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার মাধ্যমে বাহক শনাক্ত করা যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধি, বাহক শনাক্তকরণ এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
Link Copied