রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন
রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এক আনন্দবার্তায় এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
আনন্দবার্তায় তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি গ্রহণ করায় দেশ-বিদেশের সুন্নী মুসলমানদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তিনি এ উদ্যোগকে ইসলামী মূল্যবোধ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে দেশবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও শান্তি আরও সুদৃঢ় হবে—এটাই প্রত্যাশা।
হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও নি‘আমত দান করুন এবং দেশ ও জাতিকে সব ধরনের অশান্তি ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল