ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২৬ বিকাল ৭:৫৬

‎ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর দেওয়ানবাগ শরীফে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, র‍্যালিতে লক্ষাধিক আশেকে রাসুল অংশ নেন। এ সময় ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধ করে হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর।

‎বুধবার (২৬ আগস্ট) হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫০১তম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‎এর আগে দেওয়ানবাগ শরীফে দিনব্যাপী ‘আশেকে রাসুল (সা.) সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন দরবারের পীর সাহেবদের পাশাপাশি বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

‎সম্মেলনে কুদরত এ খোদা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আশেকে রাসুলদের জন্য সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘদিন মুসলিম জাতি এ আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত ছিল। তিনি দাবি করেন, একসময় অনেকের মধ্যে ধারণা ছিল হযরত রাসুল (সা.) একই দিনে জন্ম ও ওফাত লাভ করেছেন। তবে বিংশ শতাব্দীর অন্যতম সংস্কারক সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিলের মাধ্যমে এ ধারণার অবসান ঘটিয়েছেন।

‎তিনি বলেন, দেওয়ানবাগী (রহ.)-এর গবেষণা অনুযায়ী হযরত মোহাম্মদ (সা.) ১ রবিউল আউয়াল ওফাত লাভ করেন এবং ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ফলে মুসলিম জাতি মহানবী (সা.)-এর জন্মদিনে আনন্দ ও উৎসব করার সুযোগ পাচ্ছে।

‎সম্মেলনে বক্তারা দাবি করেন, হযরত দেওয়ানবাগী (রহ.) ইসলামে শতাধিক সংস্কার করেছেন। তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন শুরু করেছে বলেও তারা উল্লেখ করেন।

‎সম্মেলনে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মো. ফারুক (এম. ফারুক), নজরুল গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাকির হোসেন, কলাম লেখক ও গবেষক ড. মুহাম্মদ নাছির উদ্দীন সোহেল, জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. আব্দুল মান্নান মিয়া এবং হযরতুল আল্লাম মুহাদ্দিস এমরান হোসাইন মাজহারী।

‎পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আশেকে রাসুলরা অংশ নেন। র‍্যালিকে ঘিরে দেওয়ানবাগ শরীফ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন