থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার
বাংলাদেশে থ্যালাসেমিয়ার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম। ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে বিয়ে বা সন্তান নেওয়ার পরিকল্পনার আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার স্ক্রিনিং চালুর বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন জনস্বাস্থ্য, টিকাদান ও গবেষণা প্রকল্পের ইনসেপশন মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘থ্যালাসেমিয়া শুধু একটি স্বাস্থ্যগত সমস্যা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ। এই রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে দীর্ঘদিন চিকিৎসা ও নিয়মিত রক্ত সঞ্চালনের ওপর নির্ভর করতে হয়। তাই আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি রোগটির বিস্তার প্রতিরোধে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, আইদেশির গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৩ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। এ তথ্য উদ্বেগজনক হলেও সচেতনতা, সময়মতো শনাক্তকরণ এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থ্যালাসেমিয়ার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
ফরিদা খানম বলেন, ‘দুজন থ্যালাসেমিয়া বাহক বিয়ে করলে তাদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই পরিবার গঠনের আগে নিজের থ্যালাসেমিয়া ক্যারিয়ার স্ট্যাটাস সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে বা সন্তান নেওয়ার পরিকল্পনার আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।’
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে শুধু স্বাস্থ্যখাতের উদ্যোগ যথেষ্ট নয়। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন স্তরকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সহজলভ্য ও সাশ্রয়ী স্ক্রিনিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল