ধামরাইয়ের সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর উঠান বৈঠক অনুষ্ঠিত
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মার্কায় উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সোমভাগ ইউপি বর্তমান চেয়ারম্যান মোঃ আজাহার আলী এর নির্বাচনী প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সোমভাগ ইউনিয়নের জয়পুরা চড়পাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজ সেবক মানিক মিয়া এর সভাপতিত্বে ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেন এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোমভাগ ইউপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আজাহার আলী।
ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী বলেন আমি সোমভাগ ইউনিয়নের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি,স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট সহ বিভিন্ন ধরনের কাজ দ্রুত এগিয়ে চলছে, আমার এই সোমভাগ ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই,এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।
এ সময় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সিনিঃ সহ-সভাপতি বাদশা মিয়া,সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আফজাল খান,বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন মামুন,সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলি,সোমভাগ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক,সোমভাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মনির সহ সোমভাগ ইউনিয়ন আ'লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ