ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৮-২০২৬ রাত ১০:১৯

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)"- এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল মাঠে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে পুরুষ শিক্ষার্থীদের জন্য 'আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট' এবং নারী শিক্ষার্থীদের জন্য চেয়ার সিটিং ও বল ইন বাস্কেট প্রতিযোগিতার আয়োজন করা হয়৷  নারী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নাহিদা আক্তার জলি, লিজিয়া পারভীন মনিকা এবং মহুয়া খাতুন।
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে আলমডাঙ্গার লালব্রিজ ওয়ারিয়র্সকে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে জীবননগরের ট্রপিক ওয়ারিয়র্স৷ ফুটবলের জমজমাট লড়াই শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয় হয়৷

ফুটবলে অংশ নেয়া চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার প্রতিনিধিত্বকারী ৪টি শক্তিশালী টিম যথাক্রমে দামুড়হুদা উপজেলার কেরু স্পার্টানস, আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ ওয়ারিয়র্স, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ডোমিনেটরস ও জীবননগর উপজেলার ট্রপিক ওয়ারিয়র্স৷

টুর্নামেন্ট সেরা খেলোয়াড হয়েছেন জীবননগরের জাহিদুল ইসলাম, সেরা গোলকিপার আলমডাঙ্গার মাহফুজ আহমেদ এবং  টপ গোল স্কোরার আলমডাঙ্গার মোহাম্মদ কিল্টন আলী৷ 

অনুষ্ঠানের ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডুসাকের প্রধান উপদেষ্টা এবং পূণরায় নির্বাচিত নন-রেসিডেন্ট বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এর সম্মানিত সভাপতি মো. সাহিদুজ্জামান টরিক। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল চুয়াডাঙ্গার স্বনামধন্য 'সাহিদ গ্রুপ'-এর প্রতিষ্ঠান হোটেল সাহিদ প্যালেস, চুয়াডাঙ্গা৷

এক বার্তায় ডুসাকের প্রধান উপদেষ্টা মো. সাহিদুজ্জামান টরিক বলেন, "খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণদের মানসিক বিকাশ, নেতৃত্ব তৈরি এবং শৃঙ্খলাবোধ শেখার অন্যতম প্রধান মাধ্যম। একাডেমিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন ঢাবিতে পড়ুয়া চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের নতুন সেতু বন্ধন রচনা করবে। সুস্বাস্থ্য ও ইতিবাচক চিন্তার আলো ছড়িয়ে আমাদের তরুণরা সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনের মূল কারিগর হয়ে উঠুক—এটাই আমার কামনা।"সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের উপদেষ্টা মহসিন কবির, মাসুদুর রহমান এবং সিনিয়র জজ মো. ফিরোজ আহমেদ। ডুসাক সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব এই সফল আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

এমএসএম / এমএসএম

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’