রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
রংপুর বিভাগ সমিতি, ঢাকার ত্রি-বার্ষিক সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি),খামারবাড়ী, ফার্মগেটে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তি,সমিতির সদস্য, পেশাজীবী,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। সাধারণ সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, বিগত সময়ের বিভিন্ন কর্মকাণ্ড,ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা রংপুর বিভাগের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজধানীতে বসবাসরত রংপুর বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভাগের উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সাধারণ সভা শেষে রংপুর বিভাগ সমিতি, ঢাকার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সদস্যদের অংশগ্রহণে সাবেক অতিরিক্ত সচিব মোঃ আজিজুল ইসলামকে সভাপতি ও বর্তমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড.জিয়াউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রংপুর বিভাগের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাংস্কৃতিক সম্পাদক অন্তর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ত্রি-বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-কমিটি -২০২৬-এর আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন।
আয়োজকরা জানান, রংপুর বিভাগের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমিতির ভূমিকা আরও বাড়ানো হবে।
এমএসএম / এমএসএম
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার
রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র্যালি
পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার