ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ দুপুর ৪:১৬

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সাথে স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের ৩য় তলার কনফারেন্স রুমে "Communication Skill Improvement Training between Patient and Hospital Service Providers" শীর্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ কর্মশালা চলবে।

সারাদেশ থেকে আগত রোগীদের দ্রুত ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, সেবা কর্মীদের সাথে রোগীদের সুসম্পর্ক স্থাপন এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। কর্মশালায় হাসপাতালের নার্স, ওয়ার্ডবয়সহ বিভিন্ন স্তরের প্রায় তিন শতাধিক সেবাদানকারী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক এ এস এম এম ক্বাদীর, ডা. সাঈদ মেহবুব উল কাদির এবং সহকারী পরিচালক ডা. এইচ ই এম রেজওয়ানুর রহমান সোহেল। কর্মশালাটির সার্বিক পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ডা. হালিমা সুলতানা হক, ডা. জাকিয়া সুলতানা, ডা. এস এম এ মাহবুব এবং ডা. গোলাম মুশফিকুর।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে এবং হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা আরও সহজে ও দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক এর মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১২তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব

সাভারে উপাচার্যদের নিয়ে ইউজিসির দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু কাল

বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা শুরু আগামীকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ