ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৮-২০২৬ বিকাল ৫:৪৭

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে মো. আসাদুল্লাহ মিয়া সভাপতি এবং মো. নাজমুল হুদা মহাসচিব মনোনীত হয়েছেন।

গত ২৫ আগস্ট বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করেন। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মীর আবদুর রাজ্জাক ও মো. শামসুর রহমান।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মরতুজ আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ রাশেদুল আলম দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিভিন্ন বিভাগীয় প্রতিনিধিসহ সহ-সভাপতি পদে মো. নুরুর রহমান, মো. ফিরোজ হোসেন, মো. মাইদুল ইসলাম, মো. মনোয়ার হোসেন, মো. ইকবাল মাহমুদ, মো. আশরাফুল আলম ও আমেনা বেগমসহ ৩০ জন এবং যুগ্ম-মহাসচিব পদে মো. হযরত আলী (আমিনুল), মো. মোবারক হোসাইন, মো. মুক্তার হোসেন ও মো. সাইদুর রহমানসহ ২৬ জন মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি দপ্তর সম্পাদক (যুগ্ম-মহাসচিব পদমর্যাদা) হিসেবে লুৎফর রহমান (নাঈম), সহ-দপ্তর সম্পাদক মো. মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সোহেল মিয়া, প্রচার সম্পাদক চন্দন কুমার সরকার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (নিলয়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাহিদ খান, গণমাধ্যম ও মিডিয়া সম্পাদক মো. রাজু আহম্মেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে উম্মে হাবিবা মৌসুমীসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে ৪২ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক এর মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১২তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব

সাভারে উপাচার্যদের নিয়ে ইউজিসির দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু কাল

বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা শুরু আগামীকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ