প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
বর্তমান সময়ে হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার পাশাপাশি রোগী, বয়স্ক ও অসুস্থ মানুষের বাসায় নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচর্যার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি বাসায় দক্ষ কেয়ারগিভার, নার্সিং, ফিজিওথেরাপি, অক্সিজেনসহ বিভিন্ন ধরনের মেডিকেল সাপোর্টের প্রয়োজন হয়।
মানুষের এসব প্রয়োজনকে সামনে রেখে হোম কেয়ার ও মেডিকেল সাপোর্টের বিভিন্ন সেবা নিয়ে এগিয়ে যাচ্ছে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি ।
প্রতিষ্ঠান দুইটি লক্ষ্য হলো মানুষের প্রয়োজনের সময়ে সহজে ও নির্ভরযোগ্যভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং মেডিকেল সরঞ্জাম পৌঁছে দেওয়া । প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (অপূর্ব) এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফরিদ মিয়া-এর নেতৃত্বে মেডিক্যাল বিডি সেবার মান, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
এক ছাতার নিচে বিভিন্ন সেবা:
এই দুটি প্রতিষ্ঠানের এর সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার হোম সার্ভিস , নার্সিং হোম সার্ভিস,ফিজিওথেরাপি হোম সার্ভিস ,নার্সিং হোম সার্ভিস , ফিজিওথেরাপী সার্ভিস,অক্সিজেন হোম সার্ভিস, হসপিটাল বেড রেন্টাল এন্ড সেলস,হুইল চেয়ার রেন্টাল এন্ড সেলস , হোম সার্ভিস,হসপিটাল বেড রেন্টাল এন্ড সেলস,হুইল চেয়ার রেন্টাল এন্ড সেলস, মেডিক্যাল ইকুইপমেন্ট রেন্টাল এন্ড সেলস , ব্লাড স্যাম্পল কালেকশন,প্যাসেন্ট কেয়ার সার্ভিস ,মেডিকেল ইকুইপমেন্ট ডেলিভারী,কেয়ারগিভার ট্রেনিং ও মেডিক্যাল সাপ্লায়ার্স এবং হেলথ কেয়ার প্রোডাক্টস।
রোগী ও বয়স্কদের দৈনন্দিন পরিচর্যার জন্য প্রশিক্ষিত কেয়ারগিভার, প্রয়োজন অনুযায়ী বাসায় নার্সিং ও ফিজিওথেরাপি, অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর, হাসপাতাল বেড, বিভিন্ন ধরনের হুইলচেয়ার এবং প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ ও ভাড়ার ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া গ্রাহকের সুবিধার্থে বাসায় রক্তের নমুনা সংগ্রহ এবং প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (অপূর্ব) বলেন, “একজন মানুষ অসুস্থ হলে শুধু রোগী নয়, পুরো পরিবারকেই নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থ রোগীদের নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। আমরা চাই, মানুষের এই প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে।
তিনি আরও বলেন,এই দুটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু সেবা প্রদান নয়; রোগী ও পরিবারের আস্থা অর্জন করা। দক্ষ জনবল, দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফরিদ মিয়া বলেন, “বর্তমান সময়ে অনেক পরিবারের সদস্য কর্মব্যস্ততার কারণে অসুস্থ বা বয়স্ক স্বজনদের সার্বক্ষণিক পরিচর্যা করতে পারেন না। আবার প্রয়োজনের সময়ে দক্ষ কেয়ারগিভার বা প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জায়গায় দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, “আমরা সেবার মান ও গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে হোম কেয়ার ও মেডিকেল সাপোর্ট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
সেবার পাশাপাশি মানবিক উদ্যোগ:
দুটি প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েও এগিয়ে যেতে চায়। অসুস্থ, বয়স্ক ও অসহায় মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ কেয়ারগিভার তৈরি এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, প্রয়োজনের সময়ে একজন রোগী ও তার পরিবার যেন দ্রুত প্রয়োজনীয় সেবা এবং মেডিকেল সরঞ্জাম পেতে পারেন। এর মাধ্যমে রোগীর পরিচর্যার পাশাপাশি পরিবারের সদস্যদের মানসিক চাপ ও ভোগান্তিও কিছুটা কমানো সম্ভব হবে।প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, রোগী ও পরিবারের আস্থা তাদের সবচেয়ে বড় সম্পদ। সেবার মান, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমএসএম / এমএসএম
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার