রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
এক শোকবার্তায় তিনি বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, যা আমাদের সমাজ ও সভ্যতার বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয় বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি পরিবারকে ধ্বংস করা নয়, বরং পুরো সমাজকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।
জিএম কাদের বলেন, এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কারণ ও বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা ধরনের যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি। ঘটনার প্রকৃত নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা উন্মোচন করতে হবে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের।
এমএসএম / এমএসএম
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া
গ্রামীণ উন্নয়নের প্রাণশক্তি এলজিইডি: ক্যাডারভুক্তি সময়ের দাবি
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর
মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ