বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
দেশের অর্থনীতির সার্বিক গতিপ্রকৃতি, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত মূল্যায়নের ক্ষেত্রে পারচেজিং ম্যানেজারস' ইনডেক্স (PMI) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ভূমিকা রাখতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত এক সেমিনার প্রেজেন্টেশনে এসব তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হয়।
PMI মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি পরিমাপের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড। নতুন কাজের ক্রয়াদেশ বা অর্ডার, উৎপাদন, কর্মসংস্থান, কাঁচামালের দাম, সরবরাহ পরিস্থিতি, পণ্য মজুদ, অবিক্রীত বা অসম্পন্ন অর্ডার এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনা পর্যালোচনার মাধ্যমে এটি তৈরি করা হয়। জরিপে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আগের মাসের তুলনায় পরিস্থিতি ভালো, অপরিবর্তিত নাকি খারাপ হয়েছে সে বিষয়ে তথ্য প্রদান করে। সাধারণত সূচকে ৫০-এর বেশি স্কোরকে ব্যবসায়িক সম্প্রসারণ এবং ৫০-এর নিচের স্কোরকে সংকোচন হিসেবে বিবেচনা করা হয়। সরকারি তথ্যের আগেই নিয়মিত প্রকাশিত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা এটিকে অর্থনীতির আগাম সংকেত বা আর্লি-ওয়ার্নিং সূচক হিসেবে ব্যবহার করতে পারেন।
বাংলাদেশের মতো বিকাশমান অর্থনীতিতে সরকারি জিডিপি বা অন্যান্য পরিসংখ্যান পেতে কিছুটা সময় লাগে। এমন প্রেক্ষাপটে PMI-এর দ্রুত প্রকাশ বাজারের বাস্তব চিত্র ও মূল্যস্ফীতির পূর্বাভাস পেতে সহায়তা করে। ফলে নীতিনির্ধারকরা যেকোনো অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারেন।
গত কয়েক বছরে দেশের অর্থনীতি যেসব অভ্যন্তরীণ ও বৈশ্বিক ধাক্কা খেয়েছে, তার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে এই সূচকে। ২০২৪ সালের জুলাই মাসে দেশজুড়ে আন্দোলন, কারফিউ ও টানা ১০ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার প্রভাবে PMI জুনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৩৬.৯-এ নেমে আসে। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ-এপ্রিলে সরকারি দীর্ঘ ছুটি, মার্কিন নতুন শুল্কের চাপ এবং জ্বালানি সংকটের কারণে সূচকটি কমে ৮.৮ পয়েন্ট। একই বছরের অক্টোবর-নভেম্বর সময়ে বৈশ্বিক চাহিদা হ্রাস এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সূচক আরও ৭.৮ পয়েন্ট কমে যায়। এছাড়া ২০২৬ সালের মে-জুন সময়ে দীর্ঘ ঈদের ছুটি, বর্ষা এবং নতুন ১৫ শতাংশ ভ্যাটের প্রভাবে PMI ৯.৯ পয়েন্ট কমে ৫২.৯-এ দাঁড়ায়।
বাংলাদেশে প্রতি মাসে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের মোট ৪০০টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে এই সূচক প্রস্তুত করা হয়। এর মধ্যে সেবা খাতের ২১২টি, উৎপাদনের ৯২টি, নির্মাণের ৫০টি এবং কৃষি খাতের ৪৬টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোজোন, চীন, ভারত ও জাপানের মতো বিশ্বের বড় বড় অর্থনীতিতে নিয়মিত PMI ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে PMI-এর অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। ইউরোজোনে জিডিপির অনুমানের সঙ্গে PMI-এর সম্পর্ক প্রায় ৮২ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সামষ্টিক অর্থনীতির পাশাপাশি যেকোনো প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা, দরকষাকষি, পুঁজিবাজার, বৈদেশিক মুদ্রা ও ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই তথ্য তাৎপর্যপূর্ণ অবদান রাখে।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত (RMG), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) এবং সেবা খাতের মতো প্রধান চালিকাশক্তিগুলোর জন্য আলাদা খাতভিত্তিক PMI তৈরি করা জরুরি। ব্যবসায়িক আস্থার সঙ্গে এই সূচক সমন্বয় করা গেলে দেশের অর্থনৈতিক পূর্বাভাস দেওয়া ও তথ্যনির্ভর নীতিনির্ধারণ আরও গতিশীল ও কার্যকর হবে।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা