ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:১৯

গার্মেন্টস সেক্টরে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠন এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে।
​১ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়।
​সমাবেশে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত, যার বড় একটি অংশ নারী। তবে বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে নির্ধারিত স্বল্প মজুরিতে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও ২০২৩ সালে নির্ধারিত মজুরির পর বর্তমানে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
​গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের উল্লেখযোগ্য ১০ দফা দাবি:
১. জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন ও মজুরি পুনর্নির্ধারণ।
২. বন্ধ কারখানা চালু করা এবং অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
৩. শ্রমিকদের কোনোভাবেই কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) না করা।
৪. শ্রম আদালতে বিচারাধীন মামলাসমূহের দ্রুত ও ন্যায়বিচার সুনিশ্চিত করা।
৫. প্রয়োজনীয় শ্রম বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
৬. গার্মেন্টস শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৭. নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ন্যূনতম ৬ মাস করা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।
৮. শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সাশ্রয়ী আবাসন, চিকিৎসা, পরিবহন, রেশনিং ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
৯. অবাধে ট্রেড ইউনিয়ন গঠন ও দরকষাকষির অধিকার বাস্তবায়ন করা।
১০. জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতিবছর মজুরি সমন্বয়ের ব্যবস্থা করা।
​নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, অনতিবিলম্বে মজুরি বোর্ড গঠন করে শ্রম আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টি হতে পারে। শ্রমিক সমাজ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট

বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের