ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট


জাহাঙ্গীর আলম photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১-৯-২০২৬ বিকাল ৬:৮
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ‘অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ শিক্ষক ফেডারেশন’-এর উদ্যোগে আয়োজিত এই ধর্মঘট মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ৩য় দিনে গড়িয়েছে।
​কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মো. রবিউল ইসলাম এবং পরিচালনা করেন সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম। অবস্থান ধর্মঘটে শিক্ষক নেতারা বলেন, ১৯৭৮ অর্ডিন্যান্স মোতাবেক ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিবন্ধিত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য ৫০০ টাকা ভাতা চালু করেন। পরবর্তীতে ২০০১ সালে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি চালু করা হয়।
​তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, ২০১৩ সালে সারা দেশে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদ্রাসাগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বিগত সরকার একটি ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করার কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যা চরম অমানবিক ও শিক্ষাক্ষেত্রে স্পষ্ট বৈষম্য।
​বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন—মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে—চলতি অনুদানবিহীন সকল স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি করা উচিত।
​শিক্ষকদের মূল দাবি ও কর্মসূচি:
১. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত জাতীয়করণ করতে হবে।
​আন্দোলনরত শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।
​ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মো. মাইদুল ইসলাম, মো. আব্দুস সাত্তার চৌধুরী রাজু, মো. মোছাদ্দেক হোসেন, মো. আল-আমিন, মো. তৌহিদুল ইসলাম, মো. ওফায়েত উল্লাহ, মো. এনামুল হক, মো. মিজানুর রহমান, মো. সারোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল বারি, মো. মুসলিম উদ্দিন, মো. আরাফাত হোসেন রাজু, মো. আজাহার আলী, মো. আতোয়ার, মো. জনাব আলী, মো. আজিজুর রহমান, মো. মোকাররম হোসেন, মো. নূরুল হক প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট

বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের