ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৬ রাত ১২:২০

ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রায়হান। সম্প্রতি দারুস সালাম থানা ছাত্রদলের এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রায়হান জানান, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন। দলীয় আদর্শ, অনুশাসন ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সুদৃঢ় সমন্বয় রক্ষা করে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এই পদপ্রাপ্তি তাঁর জন্য যেমন অত্যন্ত সম্মানের, তেমনই এক বড় সাংগঠনিক দায়িত্বের। সংগঠনের প্রতিটি নেতাকর্মীর সুখ-দুঃখে পাশে থেকে ছাত্রদলের মূল লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে রায়হান গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মেধা ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে দারুস সালাম থানা ছাত্রদলের সার্বিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

এমএসএম / এমএসএম

দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট

বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার