ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:১০
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ যথাসময়ে চালু করতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi। সাক্ষাতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। পরে দেশের বেসামরিক বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহ ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
টার্মিনাল-৩ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নবনির্মিত টার্মিনালটির উদ্বোধন যথাসময়ে করতে বদ্ধপরিকর। এ জন্য যত দ্রুত সম্ভব Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম শুরু করা জরুরি। ইতোমধ্যে জাপানি Sub-working Group (SWG)-এর জমা দেওয়া প্রস্তাবের টেকনো-ফিনান্সিয়াল মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে নেগোশিয়েশন শুরু হবে।
মন্ত্রী আরও জানান, টার্মিনাল-৩ সফলভাবে পরিচালনার জন্য Letter of Assurance নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। দ্রুতই এ-সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, দেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
এ ছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নে জাপানের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এ সময় হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন তিনি।
রাষ্ট্রদূত SAIDA Shinichi বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে কাজ করতে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা

এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট

বিনিয়োগ ও যাত্রীবান্ধব নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

কার্গোতে আগুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ: ঢাকায় কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধিতে ধাক্কা: কমিশনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার মাজারে ড্যাবের শ্রদ্ধা

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১