ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২-৯-২০২৬ দুপুর ২:৩১

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে হাসপাতালের আনসার টহল দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে হাসপাতালের PICU এলাকায় মোবাইল ফোনটি পাওয়া যায়। পরবর্তীতে প্রয়োজনীয় উপযুক্ত প্রমাণ
যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনটির প্রকৃত মালিক মো. নাজিম উদ্দীনের কাছে সেটি হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সূত্রে জানা যায়, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিরাপত্তায় নিয়োজিত আনসার টহল দলের সদস্যরা মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে যাচাই শেষে মালিকের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়।মোবাইল ফোনের মালিক মো. নাজিম উদ্দীন (৪০)। তার পিতার নাম সিদ্দিকুর রহমান। তার ঠিকানা দক্ষিণ নাহছা, ডাকঘর নাহছা, উপজেলা ভোলা, জেলা বরিশাল।মোবাইল উদ্ধারের এ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ক্যাম্প ইনচার্জ (পিসি) মো. ইসমাইল উদ্দিন
(আইডি-৫৬২৩৫)। তার সঙ্গে ছিলেন এপিসি মো. মিজানুর(আইডি-১৪৬৯৯) এবং আনসার সদস্য মো. সাগর (আইডি-৯৭৬৪০)।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে যথাযথ যাচাইয়ের পর মালিকের কাছে ফেরত দেওয়ায় হাসপাতালের আনসার টহল দলের সদস্যদের এ উদ্যোগকে নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই

টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI

চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু