সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।
৩১ আগস্ট উৎসবের প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি এসব বিষয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম প্রথম দিনেই ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় উৎসবের দ্বিতীয় দিনে।উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি উৎসবের বিভিন্ন আয়োজন ও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন। এবং দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন, স্কুল অব ল।
১লা সেপ্টেম্বর উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত,অভিনেতা শ্যামল মাওলা, অভিনেতা আবদুল্লাহ রানা। এ ছাড়াও ছিলেন অভিনেত্রী তাবাসসুম সোহা, মালু দেওয়ান এবং নওশেবা।
দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনয়, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের উপস্থিতিতে উৎসবের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা