ড্যাবের তীব্র নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক রোগীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের কর্তৃক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ওই হামলায় প্রায় ৫০ জন চিকিৎসক ও ১৫ জনের মতো মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। চিকিৎসকদের ওপর সংঘটিত এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত। জীবনবাজি রেখে দিন-রাত নিরলসভাবে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় অপরাধ।
ড্যাব নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন। অথচ দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা শুধু চিকিৎসকদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং দেশের চিকিৎসাসেবা ব্যবস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।ড্যাবের নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ
জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন
জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ
বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা
এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান