বিএসটিআইয়ের অভিযান
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
নামবিহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করে নামী-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে একটি মিরপুরের একটি নামবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ই-১, ইস্টার্ন হাউজিং, মিরপুর এলাকার নামবিহীন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স গ্রহণ না করেই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে প্রতারণা করে আসছিলো।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়। সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয় বলে অভিযানে তথ্য পাওয়া যায়।
অভিযানে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে এ কারণে যে, ভোক্তারা নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলোর একটি অংশ কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে সে বিষয়ে অনেক সময় অবগত থাকেন না। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য সরবরাহের এ ধরনের চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করে কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা