ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৬ রাত ১১:৫৫

আজ ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তারের পর দীর্ঘ ৫৫৪ দিন কারাবন্দি থাকার শেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে পাড়ি জমান।তারেক রহমানের কারামুক্তির পর ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এমন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেই ২০১০ সালে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কারামুক্তি দিবস পালনের দায়িত্ব দেওয়া হয়। এ কর্মসূচিতে চিকিৎসক সমাজও এগিয়ে আসে।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাবের পক্ষ থেকে বিভিন্ন মেডিকেল কলেজকে কারামুক্তি দিবস পালনের আহ্বান জানানো হলেও সে সময় অনেকেই এতে অনীহা প্রকাশ করেন। তবে তৎকালীন ড্যাব নেতা এবং বর্তমান ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. আব্দুস সালাম সাহসের সঙ্গে এগিয়ে এসে ঘোষণা দেন, রংপুর মেডিকেল কলেজ এ দায়িত্ব পালন করবে।
এরপর কারামুক্তি দিবস পালনের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে গঠন করা হয় জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ, রংপুর মেডিকেল কলেজ। রংপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় জাতীয়তাবাদী শক্তির কর্মী ডা. মো. ফরহাদ হাসান চৌধুরীকে।
সে সময় ডা. ফরহাদ হাসান চৌধুরী বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নেফ্রলজি কোর্সের থিসিস পর্বের ছাত্র ছিলেন। কারামুক্তি দিবস পালনের দায়িত্ব গ্রহণের পর অনেকে তাকে সতর্ক করে বলেছিলেন, এ ধরনের কর্মসূচিতে নেতৃত্ব দিলে তার কোর্স সম্পন্ন করা কঠিন হয়ে পড়তে পারে। এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি নেফ্রলজি কোর্সে পাস করতে পারবেন না—এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।তবে কোনো রাজনৈতিক চাপ বা ভয়কে গুরুত্ব না দিয়ে দায়িত্ব গ্রহণ করেন ডা. ফরহাদ। তাঁর নেতৃত্বে ২০১০ সালের ৫ সেপ্টেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করা হয়।
আয়োজকদের দাবি, ওই কর্মসূচি তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর ডা. ফরহাদের ওপর নানা ধরনের চাপ ও হয়রানি নেমে আসে বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
তাদের ভাষ্য অনুযায়ী, ২০১২ সালে নেফ্রলজি ক্লিনিক্যাল বিষয়ে পাস করার পরও থিসিস পরীক্ষার জন্য ডা. ফরহাদকে প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়। ক্লিনিক্যাল পরীক্ষার সময় থিসিস জমা দেওয়া হলেও তিন টার্ম—প্রায় দুই বছর—তাকে থিসিস পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ২০১৬ সালে তাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। পরবর্তীতে ২০১৯ সালের জানুয়ারি মাসে অন্যদের পদোন্নতি হলেও তার পদোন্নতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।
কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী পেশাজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯ বছর আগে তারেক রহমানের কারামুক্তির দিনটি শুধু একজন রাজনৈতিক নেতার মুক্তির দিন নয়; বরং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তাঁর অব্যাহত সংগ্রাম জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করে আসছে।এদিকে, দিবসটি উপলক্ষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সফলতা কামনা করেছেন জাতীয়তাবাদী পেশাজীবী ও নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, গণতন্ত্র,
ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা

ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন

জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ

বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ‌৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ