ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ৪:৩১

জাতীয় দলকে নিয়ন্ত্রণ করায় মহসিন নাকভির পরিচালিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। অধিনায়ক ও কোচিং স্টাফকে যথেষ্ট ক্ষমতা না দেওয়া এবং পর্দার আড়ালে থেকে দলকে নিয়ন্ত্রণ করার অভিযোগ আনলেন তিনি।

ইংল্যান্ডে চলমান টেস্ট সিরিজে সাত খেলোয়াড় ও দুই কোচকে অব্যাহতি দেওয়ার পর থেকে সমালোচিত হচ্ছে পিসিবি। দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে দেশে ফেরত পাঠিয়েছে নাকভির বোর্ড। রশিদের প্রশ্ন, পিসিবি যদি নিজেই বড় সিদ্ধান্তগুলো নিতে চায়, তাহলে দুজনকে ইংল্যান্ডে কেন পাঠানো হলো? 

এর আগে জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনও দলীয় ব্যাপারে তাদের ক্ষমতা ও সম্পৃক্ততা নিয়ে দ্বিমত পোষণ করে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। রশিদ সেই ঘটনার উদাহরণ টেনেছেন। তার মতে, পিসিবির পরবর্তী নিশানায় আছেন বাবর আজম, যার নেতৃত্বে প্রথম দুটি টেস্টে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।

রশিদ এক্স-এ পোস্ট করেছেন, ‘রিমোট কন্ট্রোল দিয়ে যদি দল পরিচালিত হয়, তাহলে কেন সরফরাজ ও গুলকে পাঠানো হলো? কেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির নির্বাচনী ক্ষমতা কেড়ে নেওয়া হলো? আর যদি অধিনায়ক বাবর আজম কথা না শুনে থাকে, তাহলে অধিনায়ককে বরখাস্ত করা উচিত। কেন তার বদলে সরফরাজ ও গুলকে ফেরত পাঠানো হলো? তাহলে কি পরের নিশানা বাবর আজমের দিকে?’

aliul / aliul

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল

গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা