কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
“আমার শহর, আমার দেশ- পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ” -এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দুই শিস্প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আব্দুস সালাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি ব্যাংকের পরিচালকবৃন্দ, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন ফকির পরিচ্ছন্নতা, সবুজায়ন, বৃক্ষরোপণ, ব্যক্তিগত সচেতনতা, মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখলেই হবে না, আমাদের শহরকে সবুজ করে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রোপণ করা প্রতিটি গাছের যত্ন নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই চর্চা আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক আচরণের অংশ হতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, একটি করে গাছ লাগায় এবং সেই গাছের পরিচর্যা করে, তাহলে সম্মিলিতভাবে আমরা একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. আব্দুস সালাম বলেন, “প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই।” তিনি আরও বলেন, “মাদক থেকে বাঁচতে হলে তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম (সেবা) বলেন, “পরিচ্ছন্ন ঢাকা গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন তাঁর বক্তব্যে পরিবর্তনের সূচনা নিজের কাছ থেকেই করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মনে রাখতে হবে- পরিবর্তন অন্য কারও কাছ থেকে শুরু হবে- এই অপেক্ষায় থাকলে পরিবর্তন কখনো আসবে না। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমি যদি পরিবর্তিত হই, আমার পরিবার পরিবর্তিত হবে। আমার পরিবার পরিবর্তিত হলে, আমার সমাজ পরিবর্তিত হবে। আর আমরা সবাই পরিবর্তিত হলে- আমাদের বাংলাদেশ পরিবর্তিত হবে।”
তিনি আরও বলেন, “তাই আজকে আমরা একসঙ্গে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলি।” তিনি পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, ২০টি করে বেলচা এবং ২০টি করে ঝাড়ু প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২টি করে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ ও পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ ও পরিচালক; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ এবং পরিচালক; জনাব কামরুল আহসান; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও পরিচালক; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও পরিচালক; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক এবং জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এছাড়া উপস্থিত ছিলেন জনাব মাজেদা বেগম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং জনাব আহমেদ সেহেলী নাজনীন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মাদকবিরোধী সামাজিক সচেতনতায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি। সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কমিউনিটি ব্যাংকের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা