বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে
ভারত সফরের প্রস্তুতি নিতে শুরু করেছে উরুগুয়ে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের নিয়ে ৪৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে হবে ম্যাচটি।
নতুন প্রধান কোচ ডিয়েগো ফোরলানের ঘোষিত এই তালিকায় শিরোনামে আছেন ফেদেরিকো ভালভার্দে, ডারউইন নুনেজ, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, রদ্রিগো বেন্তানকুর ও জর্জিয়ান দে আরাসকায়েতা। ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের স্কোয়াডে থাকা ২৬ জনের মধ্যে ২০ জন আছেন এই দলে।
কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। একই ভেন্যুতে তিন দিন আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা।
উরুগুয়ের স্কোয়াড:
গোলকিপার- সান্তিয়াগো মিলি, ক্রিস্টোফার ফিয়ারমারিন, ইগনাসিও দে আরুবারেনা, সেবাস্তিয়ান জাউমে, থিয়াগো কারদোজো।
ডিফেন্ডার- কেভিন আমারো, হোসে লুইস রদ্রিগেজ, গুইলেরমো ভারেলা, নাহিতান নান্দেজ, সান্তিয়াগো মরিনো, নিকোলাস মারিচাল, রোনাল্ড আরাউহো, আলেক্সান্দার বারবোজা, হোসে মারিয়া হিমেনেজ, হুয়ান রদ্রিগেজ, সেবাস্তিয়ান বোসেলি, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকুইন পিকুয়েরেজ, লুকাস ওলাজা, মার্সেলো সারাচি, হুয়ান মানুয়েল সানাবরিয়া।
মিডফিল্ডার- এমিলিয়ানো মার্তিনেজ, লুকাস তোরেইরা, রদ্রিগো বেন্তানকুর, ফাকুন্দো বার্নাল, সান্তিয়াগো হোমচেঙ্কো, ফেদেরিকো ভালভার্দে, আগুস্তিন কানোব্বিও, মাতিয়াস আবালদো, ফাকুন্দো পেল্লিসত্রি, লুসিয়ানো রদ্রিগেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, লুকাস ভিলালবা, ব্রায়ান রদ্রিগেজ, রদ্রিগো জালাজার, ডিয়েগো রসি, জর্জিয়ান দে আরাস্কায়েতা।
ফরোয়ার্ড- মার্তিন সাত্রিয়ানো, আগুস্তিন এ মার্তিনেজ, রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, মিগুয়েল মেরেন্তিয়েল, ডারউইন নুনেজ ও আলভারো রদ্রিগেজ।
aliul / aliul
বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে
লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ
নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো
কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি
পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক
শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ
ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার
এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল
গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের
চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা