অস্ট্রেলিয়ায় ৪৫০ কেজি হেরোইন জব্দ
অস্ট্রেলিয়ার মেলবোর্নে সাড়ে ৪০০ কেজি হেরোইন জব্দ করেছে দেশটির প্রশাসন। যার অনুমানিক মূল্য ৮৮৮ কোটি টাকা।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, সিরামিক টাইলসের চালান নিয়ে মালয়েশিয়া থেকে মেলবোর্নে একটি কন্টেইনার জাহাজ আসে ২৯ সেপ্টেম্বর। পরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের অফিসাররা হেরোইনের প্রমাণ পেলে ফেডারেল পুলিশকে জানায়। সেই জাহাজ থেকেই এই বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক মালয়েশীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ আরো জানায়, চোরাচালান রুখতে অস্ট্রেলিয়ান পুলিশ মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক চোরাচালান-সংক্রান্ত মামলা করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ। দোষী প্রমাণিত হলে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।
এদিকে, হেরোইনের এত বড় চালান জব্দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা