বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘পানসি ও কোষা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’। ঢাকা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় যমুনার দুই পাড়ে সাধারণ মানুষের মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৮টি পানসি ও ১৬টি কোষা নৌকার সমন্বয়ে প্রায় তিন হাজার বাইছাল মাঝি অংশ নেন। প্রতিযোগিতা ঘিরে বেলকুচির নদীতীরে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো দর্শনার্থীর ঢল নামে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাক-ঢোল আর কাঁসার তালে মাঝিদের ছন্দময় বৈঠা বাওয়া উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই আয়োজনের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সোহেল এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
টানা চতুর্থবারের মতো এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করে ঢাকা ব্যাংক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই সরকার বলেন, দেশীয় ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ধারণ ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনে ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই