ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সালাহই সবার সেরা : লিভারপুল কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ২:১৩

গত ম্যাচে ওয়াটফর্ডকে ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রবার্তো ফিরমিনো। গোল করেছেন সাদিও মানেও। তবে সব ছাপিয়ে বিস্ময়কর গোলে আলোচনায় মোহাম্মদ সালাহ। বস য়ুরগেন ক্লপতো সালাহকে সবার সেরা বলে উল্লেখ করেছেন।

শনিবার দিবাগত রাতে প্রিমিয়ার লিগে সালাহর গোলটি দ্বিতীয় বিস্ময়ের জন্ম দিয়েছে। একক প্রচেষ্টায় অবিশ্বাস্য এক গোল করলেন সালাহ। ‘মিশরীয় মেসি’র জাদু সামলাতে হিমশিম খেল ওয়াটফোর্ড।

নয় মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এক্ষেত্রে প্রধান ভূমিকা সালাহরই। বাঁ-পায়ের বাইরের দিক থেকে তিনি যে বাঁক খাওয়ানো পাস দেন, তা থেকে গোল অবধারিত ছিল। আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে মানে প্রিমিয়ার লিগে একশো গোল করলেন। দিদিয়ে দ্রোগবা ও সালাহর পরে রইলেন তিনি।

লিভারপুল ডিসেম্বরে ৭-০ হারায় ক্রিস্টাল প্যালেসকে। তার পরে এটাই তাদের বড় জয়। সে ম্যাচেও ফিরমিনো-মানে-সালাহ গোল করেন! এবার অপরাজিত লিভারপুল বাইরের মাঠে ছ’টি ম্যাচেই তিন বা তার বেশি গোলে জিতল।

হ্যাটট্রিক করলেও ফিরমিনোর কোনো গোলই (৩৭, ৫২ ও ৯০+১ মিনিটে) অসাধারণ নয়। বলের কাছাকাছি পৌঁছে শুধু কাজের কাজটা করেছেন। সেরা গোল সালাহর। যাকে অনেকে ‘বিস্ময় গোল’ বললেন। ওয়াটফোর্ড বক্সের কোণায় তিন জন ঘিরে থাকা অবস্থা থেকে বেরিয়ে নিখুঁত শটে তিনি গোল করেন। সালাহ লিভারপুলের শেষ আট ম্যাচে গোল পেলেন। এখনও পর্যন্ত

নয় ম্যাচে গোল ১০। বোঝা যাচ্ছে, অ্যানফিল্ডের ক্লাব দু’বছর আগেই কেন সালাহর সঙ্গে নতুন চুক্তি সারতে চায়।

লিভারপুল ম্যানেজার য়ুরগেন ক্লপকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, সালাহকে দেখে কি লিয়োনেল মেসির কথা মনে পড়েছে? জার্মান কোচের রসিকতা, 'আমার তো লিয়োকে দেখেই মনে হয়, ও মো-র (সালাহর) মতো। ও আমার দেখা সবচেয়ে সেরা।'

আফ্রিকানদের মধ্যে ইপিএলে সবচেয়ে বেশি ১০৪টি গোল ছিল দ্রোগবার। সালাহ সে নজির স্পর্শ করে বললেন, ‘যখনই বক্সে বল পাই, চেষ্টা করি নিজে বা অন্য কেউ যেন গোলটা করে। আমার কাছে দলের থেকে বড় কিছু নেই।’

প্রীতি / প্রীতি

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব