ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৩:১৭

বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণের গুরুত্ব নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই পর্যটন: অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে ‘রোদসী’।

৭ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে অনুষ্ঠিত বৈঠকে পর্যটন খাতের পেশাজীবী, পর্যটন বিশেষজ্ঞ, লেখক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বৈঠকটি সঞ্চালনা করেন রোদসীর সম্পাদক ও প্রকাশক সাবিনা ইয়াসমীন।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে এগিয়ে নেওয়া, পর্যটনকেন্দ্রিক উন্নয়নে পরিবেশের ভারসাম্য ও স্থানীয় সংস্কৃতি রক্ষা, টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা এবং পর্যটন খাতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন অটর্কি ট্যুরসের সিইও নুরানী শারমিন আফরোজ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক সিইও জাবেদ আহমেদ, টিড্যাবের অ্যাডভাইজার সৈয়দ হাবীব আলী, ঐতিহ্য পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, ট্রাভেল বাংলা জার্নালের চিফ এডিটর প্রণব সাহা, বাংলা টিভির প্রধান সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি পর্যটনকেন্দ্রিক উন্নয়নে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও স্থানীয় সংস্কৃতির সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পর্যটন শিল্পে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং তাঁদের নেতৃত্বের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা পর্যটন খাতের উন্নয়নে পরিকল্পিত ও দায়িত্বশীল উদ্যোগ, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাঁদের অভিজ্ঞতা ও মতামতের মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন খাতের ভবিষ্যৎ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বাস্তবসম্মত দিকনির্দেশনা উঠে আসে।

নারীর সম্ভাবনা, অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়নসহ সমকালীন গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ‘রোদসী’। নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও জনসচেতনতা তৈরিতে নিয়মিত উদ্যোগ গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।

এরই ধারাবাহিকতায় আয়োজিত এ গোলটেবিলের লক্ষ্য ছিল বাংলাদেশের পর্যটন খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা এবং পর্যটন খাতে নারীর জন্য নতুন সম্ভাবনা ও অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করা।

এমএসএম / এমএসএম

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত