দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
দীর্ঘ ১৬ বছর পদোন্নতি থেকে বঞ্চিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১৮ জন চিকিৎসক অবশেষে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রমার্জনার মাধ্যমে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মু. সহিদুল ইসলাম, অধ্যাপক ডা. আদনান হাসান মাসুদ, ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং ড্যাব নেত্রী অধ্যাপক ডা. কাজী ফারহানা বেগম।দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত থাকার পর অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের কারণে তারা দীর্ঘ সময় পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ায় তারা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ড্যাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।চিকিৎসকরা বলেন, দীর্ঘদিনের বঞ্চনার পর এই পদোন্নতি তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা ভবিষ্যতে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও রোগীসেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই