বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ১৫তম আইএফইএ ওয়ার্ল্ড এন্ডোডন্টিক কংগ্রেসে (IFEA-2026) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্পিকার হিসেবে সফলভাবে অংশগ্রহণ করেছেন অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান। গত ২৭ থেকে ৩০ আগস্ট সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৫৬টি দেশের প্রায় ১ হাজার বিশেষজ্ঞ, গবেষক ও ডেন্টাল পেশাজীবী অংশ নেন। সম্মেলনে অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার ‘ইম্প্যাক্ট অব ট্রমা ইন এন্ডোডন্টিক আউটকাম’ শীর্ষক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। চার দিনব্যাপী এই আয়োজনে এন্ডোডন্টিক চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের এন্ডোডন্টিকসহ সামগ্রিক দন্তরোগের শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তরুণ চিকিৎসকদের চিকিৎসা সেবা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে। -----প্রেস বিজ্ঞপ্তি
Aminur / Aminur
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই