ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১১:৪১

ক্রিকেট কিংবা ফুটবল, যে কোনো খেলায় বাংলাদেশ-ভারতের দ্বৈরথ মানেই এখন অন্যরকম রোমাঞ্চ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ আবারও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা দলটির বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল লড়বে আজ (বৃহস্পতিবার)।

দাপুটে ফর্ম দেখিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ফলে বিপর্যস্ত ব্যাটিং নিয়ে সেমিতে ওঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এদিন রাতে মাঠে নামার আগে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় ফর্মের তুঙ্গে থাকা পেসার মারুফা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তারাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবেই শেষ করতে পারি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় টাইগ্রেসরা। ফলে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার, হারলেই বাদ এবং জিতলে সেমিফাইনাল। এমন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির দল ২০ ওভারে টেনেটুনে ১০৩ রান তোলে। পরে ম্যাচ জমিয়ে তোলে বোলাররা। রাবেয়া খানের ৩, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের ২টি করে শিকারে ৯ উইকেট হারিয়ে আমিরাতের মেয়েরা ৬৯ রান করতে সক্ষম হয়।

aliul / aliul

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে

তোরেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়ায় প্রতিপক্ষের জালে পিএসজির ৬ গোল

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার ৫ গোল

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা

নেশনস লিগে খেলবেন না কর্তোয়া

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো!