এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
১২ সেপ্টেম্বর থেকে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাওয়ায় এখনই পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করবে না এইচপি। তবে পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন করাবেন কোচরা।
সবমিলিয়ে এবার ৩০ জনের অধিক ক্রিকেটারের এইচপি ক্যাম্পে থাকার কথা ছিল। সেটি না হওয়ায় এনসিএল লাল বলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগপর্যন্ত বেশ কয়েকজন পেসারকে নিয়ে অনুশীলন হবে। পেস বোলিং কোচ কলি কলিমোরের অধীনে হবে এই ক্যাম্প। যেখানে থাকবেন ট্রেনার-ফিজিওরা। এ ছাড়া মারিও ভিল্লাভারায়নও থাকবেন।
পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু হবে আগামী শনিবার থেকে। যেখানে রোহানতদৌলা বর্ষণ, ইকবাল ইমন, চৌধুরি রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলি, আশিকুরজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, আনামুল হক এবং রেজাউর রাজাও থাকবেন।
সবমিলিয়ে ১০ থেকে ১২ জন পেসার থাকবেন এই ক্যাম্পে। ক্যাম্প শেষে ক্রিকেটাররা এনসিএলে যোগ দেবেন। পরবর্তীতে আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে এইচপির নতুন ক্যাম্প।
aliul / aliul
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে
তোরেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়ায় প্রতিপক্ষের জালে পিএসজির ৬ গোল
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন
চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার ৫ গোল
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা
নেশনস লিগে খেলবেন না কর্তোয়া
‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী