পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝেই বিশৃঙ্খলার চূড়ান্ত রূপ দেখিয়েছে পাকিস্তান। টানা দুই হারের পর স্কোয়াড থেকে সাত ক্রিকেটারকে বাদ এবং প্রধান ও সহকারী কোচকে ছাঁটাই করে চরম সমালোচনার জন্ম দেয়। এরই মাঝে গতকাল শুরু হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। বার্মিংহামে চলমান এই ম্যাচেও যথারীতি আগে ব্যাট করতে নেমে বিপর্যস্ত বাবর আজমের দল। তবে বল হাতে আলো ছড়ালেন অভিষিক্ত পেসার রাজাউল্লাহ।
এজবাস্টনে প্রথম দিনে ডানহাতি এই পেসার দুই উইকেট নিয়েছেন। যদিও সফরকারীদের সামগ্রিক পারফরম্যান্স ছিল হতাশাজনক। টেস্ট অভিষেকের আগে মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাজাউল্লাহ’র শিকার ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও ওপেনার এমিলিও গে। দিনের শেষ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬ রান। এর আগে তারা পাকিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট করে দেয়।
লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর পাকিস্তানের দলে যে সাতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, রাজাউল্লাহ তাদের একজন। ২১ বছর বয়সী এই পেসার গতিময় বোলিংয়ের পাশাপাশি বেশ ভালো বাউন্স আদায় করেছেন। তার এই পারফরম্যান্স নজর কেড়েছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইনেরও।
স্কাই স্পোর্টসকে নাসের বলেন, ‘অনেক দিন ধরেই পাকিস্তান তাদের বোলারদের কাছ থেকে ভিন্ন কিছু চেয়ে আসছে। রাজাউল্লাহর ওই স্পেলটি দেখতে ভালো লেগেছে। সেখানে কিছু একটা ছিল, পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু…গতি ছিল। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার জো রুটকে তিনি অস্বস্তিতে ফেলেছেন, তাড়াহুড়ো করতে বাধ্য করেছেন এবং শেষ পর্যন্ত তাকে আউটও করেছেন।’
তরুণ এই পেসারের প্রশংসা করলেন পাকিস্তানের ব্যাটার সৌদ শাকিলও, ‘ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আমি মাত্র একবারই তার মুখোমুখি হয়েছি, তাই তাকে খুব একটা দেখার সুযোগ হয়নি। তবে তার সহজাত গতি ও বোলিং অ্যাকশন বেশ কঠিন, আমরা আশা করছি সে এভাবেই বোলিং চালিয়ে যাবে। খুব দ্রুতগতির বোলারদের ক্ষেত্রে যারা খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেনি, সেটা কোনো বড় বিষয় নয়। তাদের সহজাত প্রতিভা ও গতি দলের জন্য কাজে আসে, যা আজ তার ক্ষেত্রে আমরা দেখেছি।’
aliul / aliul
আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ
পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা
৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন
স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ
মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি
এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন
সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ
ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার
অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে
তোরেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়ায় প্রতিপক্ষের জালে পিএসজির ৬ গোল
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন