নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাক্রেডিটেশনের ভূমিকা
"নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাক্রেডিটেশনের ভূমিকা"-শুধু একটি কারিগরি বিষয় নয়; এটি সরাসরি জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা, শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সর্বোপরি জনগণের আস্থার সঙ্গে সম্পৃক্ত। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশের অর্থনীতি ও শিল্প ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য ও সেবার গ্রহণযোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা বাড়ছে নিরাপদ খাদ্য, নির্ভরযোগ্য পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং মানসম্মতস্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই প্রেক্ষাপটে Accreditation হল্যে আস্থা তৈরির একটি শক্তিশালী অবকাঠামো।
বাংলাদেশ Accreditation Board প্রতিষ্ঠিত হয়েছে Bangladesh Accreditation Act, ২০০৬-এর আওতায়। দেশের National Quality Infrastructure-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে Bangladesh Accreditation Board -এর মূল দায়িত্ব হলো পরীক্ষাগার, ক্যালিব্রেশনল্যাবরেটরি, মেডিকেল ল্যাবরেটরি, Inspection এবং Certification -এর মতো Conformity Assessment Body-সমূহের সক্ষমতা নিরপেক্ষভাবে মূল্যায়ন করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী Accreditation প্রদান করা।
BAB-এর Accreditation কার্যক্রম মূলত ISO/IEC ১৭০২৫, ISO ১৫১৮৯, ISO/IEC ১৭০২০, ISO/IEC ১৭০২১ এবং অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আজ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে, BAB গত কয়েক বছরে Accreditation ব্যবস্থাকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর নিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে BAB -এর Accreditation কার্যক্রমে testing laboratory, calibration laboratory, medical laboratory, inspection body এবং certification body অন্তর্ভুক্ত হয়েছে। দেশের বিভিন্ন খাতে Accreditation-এর পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। BAB -এর কার্যক্রম শুধু Accreditation প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি কার্যকর Accreditation system গড়ে তুলতে Avgivassessor technical personnel development, training, policy development, international cooperation এবং stakeholder awareness-এর ওপরও গুরুত্ব দিয়ে আসছি। এ পর্যন্ত BAB-এর উদ্যোগে ২,৭৯৪ জন technical personnel-কে ৮৭টি technical subject-এ প্রশিক্ষণ প্রদানকরা হয়েছে। এটি দেশের conformity assessment infrastructure-এর সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
BAB-এর আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য অগ্রগতি:
একটি National Accreditation Body-এর গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে তার আন্তর্জাতিক স্বীকৃতির ওপর। এই ক্ষেত্রে BAB সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। BAB ২০১৫ সালে Asia Pacific Accreditation Cooperation (APAC) এবং International Laboratory Accreditation Cooperation (ILAC)-এর Mutual Recognition Arrangement বা MRA-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত Accreditation system পরিচালনা করছে। এর ফলে BAB কর্তৃক Accredited conformity assessment bodz-,‡jvicertificate test report আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতা লাভের সুযোগ তৈরি হয়েছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি পণ্য বিদেশে রপ্তানি করার সময় যদি সংশ্লিষ্ট দেশের regulatory authority আমাদের দেশের পরীক্ষার ফলাফল ও certification-এর ওপর আস্থা রাখতে পারে, তাহলে পুনরায় পরীক্ষা ও certification-এর প্রয়োজন কমে আসে। এর ফলে-ব্যবসায়িকব্যয় কমে, সময় সাশ্রয় হয়, বৈদেশিক মুদ্রার অপচয় কমে, trade facilitation হয় এবং "Made in Bangladesh"পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়া BAB -এর আন্তর্জাতিক সম্পৃক্ততা সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালে BAB International Accreditation Forum (IAF)-এর পূর্ণ সদস্যপদ অর্জন করেছে এবং একই সঙ্গেও slamic Forum for Halal Accreditation Bodies (IFHAB)-এর সদস্য হয়েছে। পাশাপাশি Global Accreditation Cooperation (GLOBAC)-এর BAB -এর পূর্ণ সদস্য হিসেবে সম্পৃক্ততা বাংলাদেশের Accreditation system-এর আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই আন্তর্জাতিক সদস্যপদ ও স্বীকৃতিগুলো শুধু BAB-এর অর্জন নয়: এগুলো বাংলাদেশের National Quality Infrastructure এবং আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতার অর্জন। নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সেবায় Accreditation কেন গুরুত্বপূর্ণ। একটি ভুল বা অনির্ভরযোগ্য laboratory result রোগ নির্ণয়, চিকিৎসা নির্বাচন এবং রোগীর নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করতে পারে। Accredited medical laboratory নিশ্চিত করতে সহায়তা করে যে- পরীক্ষার পদ্ধতি যথাযথভাবে নির্বাচিত ও যাচাই করা হয়েছে। Equipment যথাযথভাবে maintained calibrated: Personnel competent; Quality control কার্যকর; test result-এর traceability বজায় রয়েছে। laboratory environment যথাযথভাবে নিয়ন্ত্রিত; এবং পুরো testing process একটি স্বীকৃত quality management system-এর অধীনে পরিচালিত হচ্ছে। বিশেষ করে TB, drug-resistant TB, infectious disease এবং অন্যান্য critical diagnostic services-এর ক্ষেত্রে laboratory quality-এর গুরুত্ব আরও বেশি। তাই Accreditation-কে
শুধুমাত্র একটি হিসেবে না দেখে আমাদের এটিকে patient safety এবং quality healthcare-এর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রেও laboratory testing অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খাদ্যে-Microbiological contamination, Chemical contamination, Pesticide residue, Heavy metals, Adulteration এবং অন্যান্য food safety parameters নির্ভরযোগ্যভাবে নির্ণয় করা না গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। Accredited food testing laboratory-এর test result-এর ওপর regulatory authority, industry, consumer এবং আন্তর্জাতিক buyer-সবার আস্থা বৃদ্ধি পায়। বাংলাদেশের agro-processing, fisheries, meat, dairy এবং food export sector-এর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য testing infrastructure আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Accreditation-এর গুরুত্ব শুধু laboratory বা healthcare sector-এ সীমাবদ্ধ নয়। বাংলাদেশের শিল্প ও রপ্তানি অর্থনীতির জন্য এটি একটি strategic infrastructure। একটি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের আগে তার quality, safety, environmental performance কিংবা conformity সম্পর্কে credible evidence প্রয়োজন। যদি সেই evidence একটি internationally recognized accredited conformity assessment body প্রদান করে, তাহলে buyer-এর confidence বৃদ্ধি পায়। এর ফলে Accreditation- Quality Confidence Market Acceptance → Trade Facilitation Export Competitiveness এই পুরো chain-কে শক্তিশালী করে। বিশেষ করে বাংলাদেশে food processing, pharmaceuticals, leather, textiles, agriculture, fisheries এবং অন্যান্য export-oriented industries-এর জন্য Accredited testing, calibration, inspection certification services সহজলভ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
BAB-এর অগ্রগতি সত্ত্বেও আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, দেশের বিভিন্ন অঞ্চলে Accredited conformity assessment services-এর coverage এখনও পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে সরকারি regulatory system- Accreditation-এর ফলাফলকে আরও কার্যকরভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। তৃতীয়ত, advanced testing এবং specialized technical field- qualified assessor technical expert-এর সক্ষমতা আরও বাড়াতে হবে।
চতুর্থত, সরকারি ও বেসরকারি laboratory-এর quality infrastructure আরও শক্তিশালী করতে হবে। পঞ্চমত, বিভিন্ন regulatory authority, ministry, industry এবং Accreditation Body-এর মধ্যে coordination আরও বৃদ্ধি করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-Accreditation-এর চাহিদা এবং এর প্রকৃত ব্যবহারকে একই গতিতে এগিয়ে নিতে হবে। প্রথমত-জাতীয় অগ্রাধিকার নির্ধারণ: Food safety, healthcare, public health, environmental protection, agriculture, fisheries, consumer protection এবং export-oriented industries-এর গুরুত্বপূর্ণ testing ও conformity assessment services-কে Accreditation-এর আওতায় আনার জন্য একটি national priority framework প্রয়োজন। দ্বিতীয়ত-সরকারি laboratory-এর সক্ষমতা বৃদ্ধি: সরকারি testing medical laboratory-গুলোকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উন্নীত করে Accreditation-এর আওতায় আনার উদ্যোগ জোরদার করা যেতে পারে। তৃতীয়ত-Regulatory recognition যেখানে প্রযোজ্য, regulatory requirements-এর সঙ্গে Accreditation-কে কার্যকরভাবে যুক্ত করা হলে একই সঙ্গে quality এবং regulatory confidence বৃদ্ধি পাবে। চতুর্থত-দেশীয় সক্ষমতা উন্নয়ন
Assessor, technical expert, laboratory personnel এবং quality professional তৈরির জন্য সমন্বিত capacity-building programme প্রয়োজন। পঞ্চমত-Stakeholder coordination: শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, BSTI, BFSA, DGHS, কৃষি ও মৎস্য সংশ্লিষ্ট সংস্থা, BAB এবং private sector-এর মধ্যে আরও কার্যকর coordination mechanism প্রতিষ্ঠা করা প্রয়োজন। একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন। এখন সময় এসেছে Accreditation-কে বিচ্ছিন্ন কোনো technical activity হিসেবে না দেখে এটিকে National Quality Infrastructure-এর একটি strategic policy instrument হিসেবে বিবেচনা করার।
এ লক্ষ্যে BAB-এর প্রস্তাব হলো-নিরাপদ খাদ্য, রোগীর নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Accreditation ব্যবস্থার কার্যকর ব্যবহার ও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা ও
BAB-এর সমন্বয়ে একটি ধাপভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা/রোডম্যাপ প্রণয়ন করা। এই roadmap-এ নির্ধারণ করা যেতে পারে-১. কোন কোন sector ও testing service অগ্রাধিকার পাবে: ২. কোন কোন সরকারি laboratory Accreditation-এর আওতায় আসবে; ৩. কী ধরনের infrastructure human resource development প্রয়োজন; ৪. regulatory framework- Accreditation কীভাবে ব্যবহার হবে: ৫. private sector- participation কীভাবে বৃদ্ধি করা হবে। এবং ৬. নির্ধারিত সময়ের মধ্যে কীভাবে measurable targets অর্জন করা হবে।
BAB-এর অঙ্গীকার: বাংলাদেশ Accreditation Board এই জাতীয় উদ্যোগে তার নিজস্ব সক্ষমতাদিয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। আমরা Accreditation-এর পরিধি আরও সম্প্রসারণ করব, technical competence উন্নয়নে কাজ করব, assessor 1 technical personnel-এর সক্ষমতাবাড়াব এবং আন্তর্জাতিক Accreditation community-এর সঙ্গে
বাংলাদেশের সম্পৃক্ততা আরও শক্তিশালী করব। আমাদের লক্ষ্য শুধু Accredited প্রতিষ্ঠান বা laboratory-এর সংখ্যা বৃদ্ধি করা নয়। আমাদের প্রকৃত লক্ষ্য হলো- "Competence-এর স্বীকৃতি, Quality-এর নিশ্চয়তা এবং জনগণ ও আন্তর্জাতিক বাজারের আস্থা প্রতিষ্ঠা।" আমরা চাই একজন রোগী যেন laboratory report-এর ওপর আস্থা রাখতে পারেন। একজন ভোক্তা যেন খাদ্যের নিরাপত্তা সম্পর্কে আস্থা রাখতে পারেন। একজন উদ্যোক্তা যেন তার পণ্যের quality evidence নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারেন। একজন বিদেশি যেন বলতে পারেন-"Tested and certified in Bangladesh means trusted."
বাংলাদেশ আজ একটি পরিবর্তনের মধ্য দিয়েএগিয়ে যাচ্ছে। আমাদের শিল্প, স্বাস্থ্যসেবা, খাদ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য-সব ক্ষেত্রেই quality এবং trust-এর গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের National Quality Infrastructure-কেও শক্তিশালী করতে হবে। Accreditation সেই infrastructure-এর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।আমরা যদি একটি সমন্বিত নীতিগত দিকনির্দেশনা, একটি বাস্তবসম্মত action plan এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশেরনিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্যসেবা, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাণিজ্য-সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ Accreditation Board এই যাত্রায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সরকারি সংস্থা, regulatory authority, industry এবং professional community-এর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। Accreditation-কে শুধু একটি technical recognition হিসেবে নয়, বরং একটি আস্থাভিত্তিক জাতীয় উন্নয়ন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করি।
লেখক: মহাপরিচালক, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড, শিল্প মন্ত্রণালয়, ঢাকা।
এমএসএম / এমএসএম
নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ্যাক্রেডিটেশনের ভূমিকা
কর্মসংস্থান এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ
৪১ দিন থেকে ৩০ বছর—নতুন সমঝোতার অপেক্ষায় বাংলাদেশ
আজকের তরুণ প্রজন্ম আগামী বিশ্বের ভবিষ্যৎ
মহাসাধক বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়
শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব
জাতীয় সংকটে আস্থার ঠিকানা জিয়া পরিবার
বিএনপির ৪৮ বছরের পথচলা: শহীদ জিয়া ও খালেদা জিয়া
ইস্টার্ন রিফাইনারি: ৮ হাজার কোটি থেকে ৩৫ হাজার কোটি—দেড় যুগের অপেক্ষার মূল্য আর কত?
১৪ লাখের বেতন বাড়বে, ১৭ কোটি মানুষের কী হবে?
দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ