দীপাবলির আলোকবার্তা ও শ্যামাপূজা: অন্ধকার থেকে আলোর পথে সম্প্রীতি ও মানবতার জয়গান
মানবসভ্যতার ইতিহাসে আলো কেবল অন্ধকার দূর করার উপকরণ নয়; আলো সত্য, জ্ঞান, বিবেক, শুভবোধ ও মানবিকতার প্রতীক। আর অন্ধকার মানে শুধু রাতের আঁধার নয়, অন্ধকার হলো অজ্ঞানতা, হিংসা, বিদ্বেষ, কুসংস্কার, অন্যায় ও অসত্যের প্রতিচ্ছবি। সেই অন্ধকারকে জয় করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়ার চিরন্তন আহ্বান নিয়ে প্রতিবছর ফিরে আসে দীপাবলি। একই সঙ্গে শ্যামাপূজার আরাধনায় ভক্তরা প্রার্থনা করেন শক্তি, সাহস, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশ।
দীপাবলি হিন্দুধর্মের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। 'দীপাবলি' শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে—দীপ অর্থ প্রদীপ এবং আবলি অর্থ সারি। অর্থাৎ প্রদীপের সারি। এই উৎসবের মূল তাৎপর্য হলো অন্ধকারের ওপর আলোর, অসত্যের ওপর সত্যের এবং অশুভের ওপর শুভশক্তির বিজয়। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে দীপাবলি উদ্যাপিত হলেও এর অন্তর্নিহিত দর্শন এক—মানুষের জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথে যাত্রা।
( মানিক লাল ঘোষ : সাংবাদিক ও কলামিস্ট। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)
এমএসএম / এমএসএম
দীপাবলির আলোকবার্তা ও শ্যামাপূজা: অন্ধকার থেকে আলোর পথে সম্প্রীতি ও মানবতার জয়গান
৭ নভেম্বর ও জিয়াউর রহমানের শিক্ষা দর্শন একটি জাতিকে গড়ার স্বপ্ন
জিয়ার ১৯ দফা থেকে তারেক রহমানের ৩১ দফা: ৭ নভেম্বর কি দেখাবে রাষ্ট্র পরিচালনার নতুন পথ?
রেনং থেকে মাতারবাড়ী: বাংলাদেশ-থাইল্যান্ড কৌশলগত অর্থনৈতিক করিডোরের সম্ভাবনা
অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ
জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়
জাতীয় প্রেস ক্লাবের ৭২ বছর: ইতিহাসের গৌরব, গণতন্ত্রের সংগ্রাম ও আগামীর প্রত্যয়
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ
বিমানবন্দরে নিরাপত্তাহীনতা-সিন্ডিকেট ও অব্যবস্থাপনা নির্মূলের বিকল্প নেই