ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৬:৪৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’-এর মাধ্যমে বাহিনীর বিশাল স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের শুরু থেকে মাঠ পর্যায়ে উপজেলা ও গ্রাম পর্যায়ে ‘সঞ্জীবন প্লাটুন’ গঠনের কার্যক্রম জোরদারভাবে এগিয়ে চলছে। চাকরির ওপর নির্ভরতা কমিয়ে আনসার-ভিডিপির সদস্যদের দক্ষ, কর্মমুখী ও স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

এ প্রেক্ষাপটে ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি-এর সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে সঞ্জীবন প্লাটুনের সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করার সম্ভাবনা এবং সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। এ উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপির তৃণমূলভিত্তিক সাংগঠনিক কাঠামোকে দেশের উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ। আনসার-ভিডিপির সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, সংগঠিতভাবে কাজ করার সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে বিস্তৃত উপস্থিতিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের লক্ষ্য ও সঞ্জীবন প্লাটুনের কর্মপরিকল্পনার সঙ্গে সমন্বিত করা গেলে তৃণমূল পর্যায়ে উৎপাদনশীলতা ও উদ্যোক্তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা সম্ভব।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে সঞ্জীবন প্লাটুনের উদ্যোক্তারা স্বল্প পুঁজিতে উন্নত জাতের গাভী, ছাগল,গাড়ল ও ভেড়া পালন এবং দেশি-বিদেশি জাতের মুরগির খামার গড়ে তুলতে পারেন। আনসার-ভিডিপির সদস্যদের দলগত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে এসব খামার পরিচালিত হলে নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে কার্যকর অবদান রাখা সম্ভব হবে। একই সঙ্গে মানসম্মত ও ভেজালমুক্ত পশুখাদ্য ব্যবহার, স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ বাজারজাতকরণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ ছাড়া মাছ চাষ, সমন্বিত মৎস্য চাষ এবং মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। গ্রাম প্রতিরক্ষা দলের স্থানীয় নেটওয়ার্ক কাজে লাগিয়ে পুকুর, জলাশয় ও পতিত জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হলে তৃণমূল পর্যায়ে দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং গ্রামীণ বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।

সঞ্জীবন প্রকল্পকে আরও কার্যকর করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। আনসার-ভিডিপির সদস্যদের জন্য প্রশিক্ষণ, ঋণ, উৎপাদন উপকরণ, পরামর্শ ও বাজারসংযোগের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হলে তারা সংগঠিতভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ পরিচালনা করতে পারবেন। এ ধরনের সমন্বিত উদ্যোগ সদস্যদের টেকসইভাবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।

দেশের প্রায় ৬০ লক্ষ আনসার-ভিডিপি সদস্যের পরিবারকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে প্রায় ৩ কোটি মানুষের অর্থনৈতিক ও পুষ্টিগত উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা রয়েছে সঞ্জীবন প্রকল্পের। সঞ্জীবন প্লাটুনের মাধ্যমে মৎস্য, ডেইরি, পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারিত হলে প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের সামাজিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক ভূমিকা আরও সুদৃঢ় হবে।

সঞ্জীবন প্রকল্প আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবক সদস্যদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি সম্ভাবনাময় উদ্যোগ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। আনসার-ভিডিপির সংগঠিত সদস্যশক্তিকে উৎপাদন, সেবা ও উদ্যোক্তা উন্নয়নের কাজে সম্পৃক্ত করে সঞ্জীবন প্রকল্প দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

aliul / aliul

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন