ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে ৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৪:৫৮
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। তাদের মধ্যে রয়েছে ১৪ জন পুরুষ, ১৫ জন নারী এবং আট জন শিশু।
 
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ১ জুলাই থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৪০ শয্যার ডেঙ্গু ইউনিট খোলে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৭ জুলাই গাজীপুরে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এরপর এই হাসপাতালে বাড়তে থাকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, গত তিন মাসে এ হাসপাতালে ৯৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৩৭জন ডেঙ্গু রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। কিছুদিন ধরে এ হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি অনেকটাই স্থিতিশীল রয়েছে।
 
এ দিকে ভর্তি রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অনেকেই হাসপাতালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
 
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, সারাদেশে ডেঙ্গুরোগী দেখা দিলে গত আগস্টে টঙ্গীর এ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। গাজীপুরে বিভিন্ন এলাকায় জলাশয়ে জমে থাকা পানিতে এ জীবাণুবহণকারী মশার বংশ বাড়ছে। এজন্য জলাশয়ের পানি নিষ্কাশন করা ছাড়াও ঝোঁপ-ঝাঁড় পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
 
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এনিয়ে বর্তমানে হাসপাতালে ৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;