ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লিডার আমার ভুল হইছে ক্ষমা করে দেন : এম আর নাসির


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৭-১০-২০২১ বিকাল ৬:১৯

ভূল রির্পোট প্রকাশের জন্য মাফ চাইলেন দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি এম আর নাসির। চলতি মাসের ৭অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকার ৭ম পাতায় স্কুল ফান্ডের টাকা দিয়ে প্রধান শিক্ষকের জন্মদিন পালন এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি এড.আজমত উল্লা খানের নজরে আসলে ওই পত্রিকার প্রতিনিধিকে ফোন করে স্কুল ফান্ডের টাকা দিয়ে জন্মদিন পালনের কি প্রমান রয়েছে এবং খরচের ভাউচার দেখতে চাইলে প্রথমে ওই প্রতিনিধি বলেন,এমন ঘটনার খবর আমি শুনেছি, তবে খরচের ভাউচার অমার কাছে নাই। পরে এম আর নাসির বলেন লিডার ভূল হইছে মাফ কইরা দেন, এই কথা বলে ফোন রেখে দেন।  

এঘটনার বিষয়টি নিশ্চিত করে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে'র অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষকরা আমার জন্মদিন পালন করেছে এবং তাঁরা নিজেরা ব্যক্তিগতভাবে চাঁদা তুলে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অথচ একজন সংবাদকর্মী উদ্দেশ্য প্রণোদীতভাবে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেন, যার কোন বিন্দুমাত্র সত্যতা নেই। এমন ভিত্তিহীন এবং ভূয়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে মানুষের কাছে সাংবাদিকদের গ্রহনযোগ্যতা কমে আসবে। এবিষয়ে যুগান্তরের গাছা থানা প্রতিনিধি এম আর নাসির এর সাথে কথা বললে, মাফ চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। তবে মাফ চাওয়ার বিষয়টি ফোনে রেকর্ড রয়েছে বলে জানালেন অধ্যক্ষ। অপরদিকে টঙ্গী নোয়াগাঁও এলাকার এক বাসিন্দা বলেন, হোন্ডাচুরি, চাঁদাবজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নাসিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে বললে, সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিবে। এছাড়াও এম আর নাসিরকে টঙ্গী প্রেসক্লাবে ভাংচুর চালানোসহ বিভিন্ন অভিযোগে টঙ্গী প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
অপরদিকে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ করায় গাজীপুরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোব বিরাজমান রয়েছে। এছাড়া ওয়াদুদুর রহমানের মতো আদর্শবান একজন শিক্ষকের বিরুদ্ধে ভুল নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকগণ।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন