সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির আইইইই (IEEE) স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ১০-১১ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন "রিঅ্যাক্ট ২০২৬" (REACT 2026)-এর সফল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার বিকাল ৩:০০ টায় সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল করিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত উৎকর্ষতার বিকল্প নেই। যারা বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ী হয়েছেন তাদেরকে তিনি সাধুবাদ জানানোর পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে প্রযুক্তির উন্নয়নে ভুমিকা রাখতে নিরলশ কাজ করে যেতে আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব রেজাউল করিম প্রতিযোগিতায় অংশগ্রহণকারি প্রতিযোগীদেরকে ক্ষুদে বিজ্ঞানী অভিহিত করে দেশের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করে যেতে উৎসাহিত করেন। তিনি এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য আইইই সাউথইস্ট ইউনিভার্সিটি ব্র্যাঞ্চকে ধন্যবাদ জানান।
গবেষণা, প্রকৌশল, অটোমেশন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও গবেষকদের একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত জ্ঞান, উদ্ভাবন প্রদর্শন এবং ভবিষ্যতে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সবশেষে সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান