ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
শিক্ষার্থীদের স্বপ্ন নির্মাণ, মানসিক বিকাশ, সুশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা”।
স্বপ্নশীলন স্কুলের উদ্যোগে মহতী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষা, সন্তান প্রতিপালন, আত্মবিশ্বাস, প্রযুক্তি ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপাশা ইয়াসমীন এবং সাবেক কলেজ শিক্ষক ও সংস্কৃতির খেয়ার পরিচালক সরকার আমিরুল ইসলাম।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক সাওয়াদ বিন পারভেজ এবং বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।
স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক এম হাফিজ, এশিয়ান টেলিভিশনের অনলাইন নিউজরুম এডিটর হাবিব খান।
বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাদের আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিশুদের মনে বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারলেই তারা আগামী দিনের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ