ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ সকাল ৯:৪৩

তারকাদের ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে এক ঝলক দেখার পাশাপাশি তাদের সঙ্গে একটি ছবি তুলে রাখার ইচ্ছাও থাকে অনেকের। তবে এমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কখনো কখনো ভিড় সামলাতে গিয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও।

এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ে নিজের আসন্ন ছবিডোন্ট বি শাই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্ঠান শেষে আলিয়া যখন বের হচ্ছিলেন, তখন তাকে ঘিরে ধরেন একাধিক অনুরাগী। অনেকেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় ভিড় ঠেলে এক ব্যক্তি আলিয়ার কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আলিয়া তখন কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবি তুলছিলেন। আচমকাই ওই ব্যক্তি তার কাছে পৌঁছানোর চেষ্টা করলে আলিয়ার নিরাপত্তারক্ষী দ্রুত এগিয়ে এসে তাকে সরিয়ে দেন। সময় নিরাপত্তারক্ষীর ধাক্কায় ওই ব্যক্তিকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে ভিডিওতে আলিয়াকে ওই অনুরাগীর সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করতে দেখা যায়নি। বরং তিনি অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলার সময় তার নিরাপত্তা দলের সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।

জানা গেছে, ঘটনার পর ওই ব্যক্তি আবারও আলিয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আর অভিনেত্রীর কাছে যেতে দেননি।

শান্তা / শান্তা

আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত

ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত

‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’

নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’

গিটারিস্ট কমলের স্মৃতিচারণ, সঙ্গে কারা?

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু