ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ বিকাল ৫:৩০

দলের নেতা-কর্মীদের আইনি সেবা ও আইনি লড়াইয়ে সহায়তা দিতে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ আইন সহায়ক কমিটি’ নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চরম বৈরী পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে যেসব আইনজীবী নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের কমিটিতে রাখা হয়নি। বিপরীতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং আইনি সহায়তার নামে নেতা-কর্মীদের সঙ্গে ‘জামিন বাণিজ্য’ করার অভিযোগে অভিযুক্তদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ তিন শতাধিক দলীয় নেতা-কর্মীকে আইনি সেবা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন সুপরিচিত আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি)। তিনি গুলশানে গ্রেপ্তার হওয়া একাধিক জেলা পর্যায়ের নেতা, শিক্ষক ও কারাবন্দী নারী নেত্রীদের জামিনে মুক্ত করতে জোরালো ভূমিকা পালন করেন। এমনকি গত ৪ আগস্ট ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে নিজ চেম্বারে প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার পরও তিনি আইনি লড়াই অব্যাহত রাখেন। অথচ নতুন গঠিত কমিটিতে তাঁর নাম না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা চরম হতাশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, কোনো পদের আশায় নয়, দুঃসময়ে বিবেকের তাড়না থেকেই তিনি ঝুঁকি নিয়ে সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন; তবে ত্যাগীদের মূল্যায়ন করা হলে সবার কাজের মনোবল বৃদ্ধি পেত।

অন্যদিকে, এই কমিটিতে কেন্দ্রীয় সদস্য পদে অন্তর্ভুক্ত হওয়া ঢাকা জজকোর্টের আইনজীবী মাহবুবুর রহমান হিরনের বিরুদ্ধে অতীতে ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, জামায়াত নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি শিবিরের রাজনীতি করতেন এবং পরবর্তীতে পেশাগত স্বার্থে আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশংসা করে পোস্ট দিলেও বর্তমানে আবার ভোল পাল্টে আওয়ামী লীগ কর্মীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন। বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে তিনি মোটা অঙ্কের টাকার ‘জামিন বাণিজ্য’ চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, তাঁর বাবা ও চাচারা স্থানীয় জামায়াত ও শিবিরের পদধারী কর্মী এবং নেতা হিসেবে পরিচিত।

আইন সহায়ক কমিটি নিয়ে এই বিতর্কের মুখে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা জানান, কমিটি গঠনের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং দুঃসময়ে ভূমিকা রাখা আইনজীবীদের পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত কারো বিরুদ্ধে জামায়াত-শিবির সংশ্লিষ্টতা বা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁদের অতীত রাজনৈতিক পরিচয় ও পারিবারিক পটভূমি খতিয়ে দেখে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি