বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগ-২ এর ৫ম তলায় আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ২০ শয্যা বিশিষ্ট একটি নতুন ওয়ার্ড এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিএমইউর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয় ফিতা কেটে এই উদ্বোধন করেন। ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ২০ শয্যা বিশিষ্ট ওয়ার্ড উদ্বোধনের মাধ্যমে দেশের দন্ত রোগীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। সাথে সাথে এই সংযোজন দেশে দন্ত রোগ চিকিৎসাসেবার উন্নয়নের নব দিগন্ত উন্মোচিত হলো। ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এই ওয়ার্ড উদ্বোধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডি ব্লকের অর্থোপেডিক সার্জারি বিভাগেরও পূর্বের বিদ্যমান শয্যার সাথে আরো ১০টি শয্যায় বৃদ্ধি করা হয়েছে। যা দেশের অর্থোপেডিক রোগীদের চিকিৎসাসেবাকে আরো গতিশীল করবে। এছাড়াও অতি সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, এসকল উন্নয়নমূলক কার্যক্রম বিএমইউ এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়সহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে চিকিৎসাসেবার উন্নয়ন ও প্রসারে এটি একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নারী-পুরুষ রোগীদের জন্য ২০ শয্যার নতুন ওয়ার্ড উদ্বোধনের পর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয় তা ঘুরে দেখেন এবং উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং দিক-নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউ এর সম্মানিত সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক (তুহিন), পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান।
এসময় ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহমেদ, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন, পেডোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু হেনা মোহাম্মদ জাকির হোসেন সিকদার, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, অধ্যাপক ডা. ওয়ারেছ উদ্দিন, অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মীর নোয়াজেস আলী, সহযোগী অধ্যাপক ডা. সামিউল আলম, সহযোগী অধ্যাপক ডা মোহাম্মদ সায়িম রহমান ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোহাম্মদ আরিফুল হক, সহকারী অধ্যাপক ডা. রুমন বণিক, সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক ডা. আশিক আব্দুল্লাহ ইমন, ডা. মুহম্মদ আসলাম উদ্দীন, মাননীয় একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট তাহমিনা তাহের, প্রশাসনিক কর্মকর্তা খাজা মাঈন উদ্দিন দেওয়ান, মেডিক্যাল টেকনোলজিস্ট শোভন বিশ্বাস, মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ জাহিদুর রহমান প্রমুখসহ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত