ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মেসিকে ছাড়াটা বড় ভুল হয়েছে বার্সার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১১:৩১

বার্সেলোনার বর্তমান দুর্দশার জন্য বড় দায়টা আসে সাবেক সভাপতি জোসেফ বার্তামেউয়ের ওপর। তার কারণেই বিশাল আর্থিক ঋণের বোঝার নিচে পড়েছে বার্সা। মেসিকে এই কারণে ছাড়তে হয়েছে ক্লাবও। এমনটি বলে থাকেন অনেকে।

তবে ওই অভিযোগ সরাসরি প্রত্যাখান করেছেন বার্তামেউ। গত মৌসুমে তিনি দায়িত্বে থাকাকালীনই ৪৮২ মিলিয়ন ইউরো ঋণ ছিল বার্সার। করোনাকে দোহাই দিয়েও বাঁচার সুযোগ নেই। ক্লাবটির প্রধান নির্বাহীর মতে মাত্র ১০৮ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে করোনার কারণে। বাকিটা বার্তামেউয়ের খামখেয়ালিপনায়।

এসব অভিযোগ মেনে নিতে রাজি নন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসিকে ছাড়াটা ক্লাবের বড় ভুল বলেও মনে করেন তিনি। ক্লাবের আর্থিক ক্ষতির জন্য দায় দিচ্ছেন করোনাকে। 

তিনি বলেন, ‘আমরা কোনরকম খারাপ ম্যানেজমেন্টের পরিচয় দিইনি। ক্লাবের এই দুর্দাশা থেকে বের হওয়ার অনেক পথই রয়েছে আর মহামারি না হলে ২০২০-২১ সালে ক্লাবের মাত্র ৫০ মিলিয়ন ইউরোই ক্ষতি হতো।’

বার্তামেউ আরও বলেন, ‘আমি সবসময়ই মনে করে এসেছি যে মেসিকে ধরে রাখা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। শুধুমাত্র সে বিশ্বের সেরা ফুটবলার বলেই নয়, ওর থাকাটা ক্লাব এবং এর অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলে। মেসিকে দল ছাড়তে দেওয়া এক বিরাট বড় ভুল। ও শুধুমাত্র আমাদের প্রিয় একজন ফুটবলারই নয়, ওর গুরুত্ব তার থেকেও অনেক বেশি।’ 

এমএসএম / এমএসএম

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি