সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
আবারো কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশে।কালিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ কবিরের ভাতিজা সাইফুদদীনকে কে তিন আগে কুপিয়ে জখম করা হয় । আজ রবিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি (নিহত সাইফুদ্দিন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত সাইফুদদীন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মলেয়াবাদ এলাকার ফজল করিম সওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের ফজল করিম সওদাগরের ছেলে সাইফুদ্দিনের সাথে পূর্ব বিরোধ ছিলো স্থানীয় ছাত্রদলনেতা ইলিয়াস সানির সাথে।
ওই পূর্ববিরোধের জেরে ইলিয়াস সানির নেতৃত্বে ৩দিন আগে হামলা করা হয় সাইফুদদীনের উপর।
ইলিয়াস সানি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম কাঠগড় এলাকার শফি ড্রাইভারের ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, ছাত্রদলনেতা ইলিয়াস সানির নেতৃত্বে ৮ই সেপ্টেম্বর সংঘটিত হামলায় আরো অংশ নেয় আব্দুল জব্বার মানিক,হাসান,কায়েফ,আসিফসহ আরো ১০/১২জন।
এদিকে সাইফুদদীনের উপর গুরুতর হামলার ঘটনাকে ব্যবসায় রূপান্তরিত করে আহত সাইফুদ্দীনের খালাত ভাই মিজান ও হামলাকারী আব্দুল জব্বার মানিক।ফলে সাতকানিয়া থানায় এজাহার দায়ের না করে সাইফুদদীনকে চিকিৎসাধীন রেখে একটি আর্থিক দফারফা করে শেষ করা হয় বলে অভিযোগ ওঠেছে।
ওই অভিযোগের রেষ না কাটতেই আহত অবস্থায় সাইফুদদীন চমেক এ আহত শরীর নিয়েই মৃত্যু বরণ করেন।
নিহতের আত্বীয় মিজান বলেন,আমি হামলার ঘটনার পরে গেছি।তিনি আরো বলেন, ঘটনা হয়তো বুধবার কিংবা বৃহস্পতিবারে হয়েছে।ঘটনার ২/১ দিন পর অর্থাৎ পরসু শুক্রবারে আহত সাইফুদ্দীন বাড়ি চলে আসছিল।পরবর্তীতে অবস্থার অবনতি হলে তিনি আবারো হাসপাতালে যান পরে আজকে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।তবে হামলার ঘটনায় আপোষ সংক্রান্ত বিষয়ে আমি জড়িত নয়।কেউ হয়তো আপনাকে ভুল তথ্য দিয়েছে। আপনি নিহতের বড় ভাই জসিমের সাথে কথা বলেন তিনি চট্টগ্রামে থাকেন।মারধরের পর থেকে তিনিই সাইফুদদীনকে চিকিৎসা করিয়েছেন। তারা এখন লাশ নিয়ো বাড়িতে আসতেছে আমি কথা বলেছি। মারামারির সময় কে কে ছিল জানতে চাইলে মিজান প্রতিবেদককে বলেন, ভাই আমি মারামারির ঘটনার পরে গেছি আহত অবস্থায় পেয়েছি সাইফুদদীনকে কারা মারছে জানিনা।তবে উভয় পক্ষে মারামারি হয়েছে সেটা সঠিক।
রাতে স্থানীয়রা এই প্রতিবেদককে আরো বলেন, নিহতের বড় ভাই জসিম বলেন,ভাই আমার ভাই মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা গেছে, আমি বেশী কথা বলতে পারছিনা আমি টেনশনে আছি। কারা মারছে সেটাও আপাতত আমি আপনাকে বিস্তারিত বলতে পারছিনা।
হত্যাকারীদের বাঁচাতে আপন বড় ভাই জসিম নিহতের লাশ চট্টগ্রাম থেকে গোসল করে সাতকানিয়া এনে গভীর রাতে স্ত্রী সন্তানদেরকে লাশের মুখ না দেখিয়ে দাফন করেছে।
অপরদিকে রাতের আঁধারে নিজ বাড়িতে না নিয়ে দাফন করার বিষয়ে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আরিফ নিহতের পরিবারকে প্রশ্ন করলে নিহতের বড় ভাই নাকি স্বাভাবিক মৃত্যুর কিছু ডকুমেন্টস সরবরাহ করেছেন বলে নিশ্চিত করেছেন। তবে এই মৃত্যু নিয়ে অনেকেই প্রশ্ন তোলেছেন বলেও তিনি জানান।
এদিকে স্থানীয়রা প্রতিবেদককে শতভাগ নিশ্চিত করেছেন আহত সাইফুদ্দীনের রক্ত বন্ধ করা হয় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে চমেক এ নিয়ে গেছিল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান