আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
অস্বাস্থ্যকর ও নোংরা জারে পানি সরবরাহ এবং বিএসটিআইয়ের মান সনদ ছাড়া বাজারজাত করার অভিযোগে রাজধানীর আরামবাগে দুটি প্রতিষ্ঠানের ছয় শতাধিক পানির জার ধ্বংস করেছে পণ্য মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিএসটিআই পরিচালিত এক বিশেষ সার্ভিল্যান্স অভিযানে এসব জার ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা জারে পানি ভরে সরবরাহ করে আসছিল। একই সাথে কোনো ধরনের বাধ্যতামূলক মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই তারা এ পানি বাজারজাত করছিল। জনস্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রতিষ্ঠানের ছয় শতাধিক পানির জার বিনষ্ট করা হয়।
এ প্রসঙ্গে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং ভোক্তার স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি ও সার্ভিল্যান্স পরিচালনা করছে বিএসটিআই। মানহীন, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে সংস্থাটির আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং যেখানেই অনিয়ম পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে।
পণ্য কেনার আগে ভোক্তাসাধারণকে পণ্যের গায়ে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদান যাচাই করার পরামর্শ দেন মহাপরিচালক। পাশাপাশি পণ্যের মান নিয়ে কোনো অনিয়ম, ভেজাল বা প্রতারণার অভিযোগ থাকলে তা বিএসটিআইয়ের হটলাইন (১৬১১৯) কিংবা নির্ধারিত ই-মেইলে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন